
২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হচ্ছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার) আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদ পালিত হচ্ছে। অন্যদিকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ দেশে ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপিত হবে।
২০ মার্চ (শুক্রবার) ঈদউদ যাপনকারী প্রধানদেশ সমূহ:
- মধ্যপ্রাচ্য: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, লেবানন, ফিলিস্তিন, ইরাক।
- এশিয়া ও অন্যান্য: তুরস্ক, অস্ট্রেলিয়া, মালদ্বীপ।
- আফ্রিকা: সুদান, নাইজেরিয়া, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০ মার্চ শুক্রবার বা ২১ মার্চ শনিবার ঈদ উদযাপিত হবে।

